জাল সার্টিফিকেট! বিপাকে স্বাধীনবাজার জিপি ৬ নম্বর গ্রুপ সদস্যা,পদ খারিজের দাবি
গণআওয়াজ প্রতিনিধি : জাল সার্টিফিকেট ও নির্বাচনী হলফনামায় ভুল তথ্যের অভিযোগে সরগরম সোনাই উন্নয়ন খণ্ডের স্বাধীনবাজার জিপি।
জিপির ৬ নম্বর গ্রুপ সদস্যা দিলারা বেগম লস্করের বিরুদ্ধে তিন সন্তানের অভিযোগ রয়েছে।
এই অভিযোগে নালিশ জমা জমা পড়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও।
এনিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে অভিযুক্ত দিলারা বেগমের গ্রুপ সদস্য পদ বাতিলের দাবি তুলে সরব হয়েছেন স্থানীয় একাংশ জনতা।
জাকারিয়া লস্কর, মাখন হোসেন লস্কর, আব্দুল সাবির লস্কররা জানান, তিন সন্তানের জননী দিলারা বেগম।
নির্বাচনী হলফনামায় তিন সন্তান উল্লেখ করলে ভুল তথ্য দিয়েছেন। ২০২০ ইংরেজিতে যে সন্তান জন্ম হয়েছিল তিনি এফিডেভিটে দেখিয়েছেন ২০১৮ ইংরেজির সন্তান।
নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য জঘন্য অপরাধ করেছেন তিনি।
তাঁরা জানান, শিলচর মেডিক্যাল কলেজ থেকে দিলারা বেগমের শেষ সন্তানের জন্মের তারিখ রয়েছে ২০২০ ইংরেজি। এসব প্রমাণের পর গ্রুপ সদস্য পদ বাতিল করে দিলারা বেগমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।






