লক্ষীপুরে ভূমিকম্প পরিস্থিতির উপর ১২-১৩ সেপ্টেম্বর মক এক্সারসাইজ

Spread the love

লক্ষীপুর : লক্ষীপুর মহকুমায় ভূমিকম্পের পরিস্থিতির উপর ভিত্তি করে আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী মক এক্সারসাইজ করা হইবে।

লক্ষীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাধিপতি জানিয়েছেন এনডিআরএফ ১ম বেটিলিয়ান পার্টগাও গৌহাটি ভূমিকম্পের উপর এই মক এক্সারসাইজ করবে।

এই মক এক্সারসাইজে সহযোগিতা করবে কাছাড়ের ডিডিএম।

দুই দিনের মক এক্সারসাইজ-এর উদ্বোধন হবে ১২ সেপ্টেম্বর। লক্ষীপুর পৌরসভা সভা কক্ষে টেবিল টপ এক্সারসাইজ চলবে সকাল সাড়ে ন’টা থেকে আড়াইটা পর্যন্ত।

১৩ সেপ্টেম্বর ফিল্ড ড্রিল হবে লক্ষীপুর পৌরসভার ভবনে, জেএনবি পয়লাপুলে এবং পাঠ শেসন হবে লক্ষীপুর পৌরসভার সভা কক্ষে।

Gana Awaz Desk

Similar Posts