শিলচর পৌরনিগম নির্বাচন : সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের অঙ্গীকার কাছাড় জেলা প্রশাসনের
গণআওয়াজ প্রতিনিধ, শিলচর : শিলচর পৌরসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চাঙ্গা হচ্ছে প্রশাসনিক মহল। একদিকে প্রস্তুতি চলছে ভোটকেন্দ্রগুলোর পরিকাঠামো মজবুত করার, অন্যদিকে ভোটারদের আস্থা অর্জনের। এই প্রেক্ষাপটেই সোমবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো আসাম রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে…









