শহরে রান্নার গ্যাস প্রকল্পের পরিকল্পনা নিয়েছে করিমগঞ্জ সমবায় সমিতি : সতু রায়
জুলি দাস করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে রান্নার গ্যাস প্রকল্পের পরিকল্পনা নিয়েছে হোলসেল কো-অপারেটিভ স্টোর্স লিমিটেড। ৫১তম প্রতিষ্ঠা দিবসে সাংবাদিকদের এই সুসংবাদ দিলেন করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ স্টোর্সের পরিচালন সমিতির সদস্য সতু রায়। এছাড়া আগামী অল্প কয়েকদিনের মধ্যে করিমগঞ্জে মিনি পেট্রোল পাম্প-এর কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার হোলসেল কো-অপারেটিভ স্টোর্সের চেয়ারম্যান সুব্রত দেব…









