নতুন বছরের প্রথম দিনে উত্তপ্ত মণিপুর! পশ্চিম ইম্ফল কদংবন্দে হামলা চালাল জঙ্গিরা
ইম্ফল প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনেও উত্তপ্ত মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যের অশান্তির জন্য মঙ্গলবার ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। সব জনজাতিকে অনুরোধ করেন, যা হয়েছে ভুলে যেতে। আশা করা হয়েছিল, নতুন বছরে শান্তি ফিরবে মনিপুরে। কিন্তু, বুধবার গভীর রাতে পশ্চিম ইম্ফল জেলার কদংবন্দ অঞ্চলে হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।…









