স্বর্গীয় রবীন্দ্র বৈষ্ণব নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় দিগরখাল বাজার টিমকে হারিয়ে জয়ী লুমতুর্ম ক্লাব

Spread the love

রুবেল বৈষ্ণব, গণআওয়াজ কালাইন : দিগরখাল টি বরাক ভেলি আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় জয়ী হল মেঘালয়ের রাতাছড়ার লুমতুর্ম ক্লাব।

স্বর্গীয় রবীন্দ্র বৈষ্ণব নকআউট ফুটবল টুর্নামেন্টের আজের এই আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হয় আসামের দিগরখাল বাজার টিম বনাম মেঘালয়ের রাতাছড়া লুমতুর্ম ক্লাবের মধ্যে।

খেলা শুরু হওয়ার পর থেকেই দুটি দল একে ওপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পরে।

উভয় দল সময়ে সময়ে ভালো সুযোগ ফেলেও নির্ধারিত সময়ের মধ্যে গোল করতে ব্যর্থ হয়। তাই খেলা শেষ পর্যন্ত গড়ায় ট্রাইবেকারে, এতেই বিপত্তি হয় দিগরখাল বাজার টিমের।

মেঘালয় দল চার এক গোলের ব্যবধানে ট্রাইবেকারে জয় ছিনিয়ে নেয়। আজকের ম্যাচ পরিচালনা করেন ফাগু গুসাই, পরিতুষ মিশ্র এবং তাইজুল হুসেইন।

আগামীকাল ম্যাচ হবে মেঘালয়ের পাট্টারকুনা দল বনাম আসামের মালিডর কার্বি ইউনাইটেড দলের মধ্যে।

Gana Awaz Desk

Similar Posts