ছাত্রকে শাসানির ঘটনায় থানায় মামলা, প্রতীবাদ জানাল কমিটি

Spread the love

হিবজুর রহমান বড়ভুইয়া : এক ছাত্রকে শাসানির ঘটনায় থানায় মামলা এবং প্রচারিত সংবাদের প্রতীবাদ জানাল পালংঘাট রুকনি দ্বিতীয় খণ্ডের বায়তুল আকসা মসজিদ কমিটি।

বৃহস্পতিবার মসজিদ কমিটি সাংবাদিক সম্মেলন করে প্রতীবাদ জানিয়ে বলেন, মসজিদের ইমাম ফয়েজ আহমেদ বড়ভূইয়া এক ছাত্রকে শাসন করেন।

কমিটির সম্পাদক নজরুল ইসলাম লস্কর ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, ছাত্রের কাকা মন্তসির আলি মসজিদের ইমামের উপর পুরানো জেদ মেটাতে ঘটনাটিকে অতিরঞ্জিত করেছেন।

 তারা আরও জানান, মসজিদের সিসি ফুটেজ দেখলে প্রকৃত সত্যতা বেরিয়ে আসবে।

এধরনের মিথ্যা মামলায় ক্ষোভ ব্যক্ত করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি বাহারুল হক লস্কর, আলহাজ সোনাম উদ্দিন চৌধুরী, আলিম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা।

Gana Awaz Desk

Similar Posts