মার্গেরিটার প্রতিভাবান ফুটবলার হাজারি উরাং নিখোঁজ! চাঞ্চল্য

Spread the love

মিঠুন বড়ুয়ার প্ৰতিবেদন, মার্গেরিটা : মার্গেরিটার প্রতিভাবান এবং উদ্যোগী ফুটবল খেলোয়াড় হাজারি উরাং নিখোঁজ।

গত ৩ মার্চ রবিবার তিনি নিজের ঘর থেকেই নিখোঁজ হন।

এনিয়ে তাঁর পরিবার সহ আশেপাশের লোকজন চিন্তিত হয়ে পড়েছেন।

আজ গণআওয়াজ প্রতিনিধি হাজারি উরাং-এর মাৰ্ঘেরিটা চা বাগানের বাড়িতে গেলে তারা জানান, উরাং মার্গেরিটার প্ৰতিবাভান এবং উদ্যমি ফুটবল।

কিন্ত দুৰ্ভাগ্যবশ গত ৩ মাৰ্চ ঘর থেকে নিখোঁজ হলেও আজ পর্যন্ত তাঁর কোন সন্দান পাওয়া যায়নি।

হাজারি উরাং-এর পরিবারের লোকেরা আরও জানান, আগামী ৯ মাৰ্চ ঘরে বিয়ের অনুষ্ঠানও রয়েছে, এনিয়েও তারা খুবই চিন্তিত।

এব্যাপারে মার্গেরিটা থানায় একটি এজাহার দাখিল করা হয়, কিন্তু পুলিশও আজ পর্যন্ত তাঁর কোন সন্ধান বের করতে পারেনি।

Gana Awaz Desk

Similar Posts