রহস্যজনক রোগে জম্মু ও কাশ্মীরে ১৭ জনের মৃত্যু, এর কারণ কি নিউরোটক্সিন?

Spread the love

নেশন্যাল ডেক্স, গণআওয়াজ : রহস্যময় রোগের কারণে সংবাদ শিরোনামে উঠে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাদল গ্রাম।

রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে রাজৌরির এই গ্রাম। গত দেড় মাসে এই রহস্যময় রোগে এই গ্রামের ১৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ১২টি শিশুও রয়েছে।

প্রথম কেসটি রিপোর্ট করা হয় আজ থেকে ছয় সপ্তাহ আগে। তাই এই রোগের কারণ ঠিক কী, তা এখনও নিশ্চিত করা যায়নি?

স্থানীয়রা ভীত হয়ে বর্তমান পরিস্থিতিকে কোভিড-১৯ এর সময়কার পরিস্থিতির সাথে তুলনা করছেন।

এদিকে রাজৌরির সরকারি মেডিকেল কলেজের স্বাস্থ্য কর্মকর্তারা বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই রোগ ছোঁয়াচে নয়, মহামারীতে পরিণত হবে না।

Gana Awaz Desk

Similar Posts