শান্তির বার্তা ছড়িয়ে সম্পন্ন হল ঐতিহাসিক টান্টুর উরুস

Spread the love

ইউনিফর্ম সিভিল কোড “ইউসিসি”র তীব্র বিরোধিতা

হাইলাকান্দি প্রতিনিধি : ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি লাঘো করা কোন অবস্থায় মেনে নেবে না মুসলমান সমাজ, হুংকার ধর্মীয় পণ্ডিতদের।

টান্টুর প্রখ্যাত পীর শাহ সূফী হজরত মাওলানা আব্দুল আজিজ চৌধুরী ও শাহ সূফী পীর আতাউর রহমান চৌধুরীর বার্ষিক উরুস মহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় হাইলাকান্দি জেলার টান্টু গ্ৰামে।

বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় লাখো মানুষের সমাগম ঘটে এই ঐতিহাসিক উরুস মাহফিলে।

আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উত্তোলনের মাধ্যমে উরুস মহফিলের সূচনা হয়, এবং বিকেলে পীরজাদা আব্দুল বাছিত চৌধুরীর মোনাজাতের মাধ্যমে মহফিলের সমাপ্তি ঘটে।

এদিনের টান্টু আল জামিয়াতুল আজিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ১৮ জন ছাত্রকে হাফিজ স্বীকৃতি দিয়ে সনদ সহ পাগড়ি প্রদান করা হয়।

মাহফিলে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা ইসলামিক চিন্তাবিদ আল্লামা সারিমুল হক লস্কর, শায়খুল হাদীস আব্দুল জলিল নিজামী, সৈয়দ জুনায়েদ আহমদ মাদানী, সাহেবজাদা আতিকুর রহমান চৌধুরী, মাওলানা মকবুল হোসেন চৌধুরী, মওলানা আব্দুল বাসিত চৌধুরী, মওলানা ফয়েজ আহমদ লস্কর প্রমুখ।

Gana Awaz Desk

Similar Posts