ফ্রিডম রাইডার বাইক রেলি শুক্রবার পৌছবে শিলচরে   

Spread the love

শিলচর ১৩ অক্টোবর : আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া ফ্রিডম রাইডার বাইক রেলি জিরিমাম সীমান্ত দিয়ে শুক্রবার কাছাড় জেলায় প্রবেশ করবে।

রেলিটি বুধবার শিলচরে আসার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ বশত শিলচর আসতে রেলিটির দেরি হয়। রেলিতে অংশগ্রহণকারী ৭৫ জন স্বেচ্ছাসেবীরা শুক্রবার শিলচরে রাত কাটাবেন।

শনিবার সকাল ৬ টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শিলচর গান্ধীভবনে সংবর্ধনা দেওয়া হবে।

এরপর রেলিটির যাত্রা লায়লাপুর হয়ে মিজোরামের উদ্দেশ্যে শুরুর জন্য ফ্ল্যাগ অফ করা হবে শিলচর থেকে।

কাছাড় জেলা প্রশাসনের পক্ষে নেহেরু যুব কেন্দ্রের শিলচর শাখার স্বেচ্ছাসেবকরা লায়লাপুর পর্যন্ত রেলিটি এগিয়ে নিয়ে যাবেন।

নেহেরু যুব কেন্দ্র সংগঠন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় বাইকার রেলিটি সারাদেশের ২১ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করতে গত ৯ সেপ্টেম্বর দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে শুরু হয়। দেশের ৩৪ টি রাজ্যের ২৫০ টি জেলা পরিক্রমা করে আগামী ২৪ নভেম্বর বাইক রেলিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে শেষ হবে।

Gana Awaz Desk

Similar Posts

Leave a Reply