ক্যান্সার রোগীদের সাহায্যে শিলচরে বড় মসজিদ কমিটির রক্তদান শিবির

Spread the love

হিবজুর রহমান বড়ভুইয়া : ক্যান্সার রোগীদের সাহায্যে এবার এগিয়ে এল শিলচর বড় মসজিদ কমিটি।

হজরত মোহাম্মদের জন্ম দিবস উপলক্ষে রবিবার বড় মসজিদ কমিটি ক্যান্সার রোগীদের জন্য এক রক্তদান শিবিরের আয়োজন করেছে।

এই শিবিরে ৮৬ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন।

রক্ত সংগ্রহ করেছেন ব্লাড ব্যাংক এর ইনচার্জ  ডাক্তার শবনম বাহার বড়ভূইয়া।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক, মাইনরিটি বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর।

রক্তদান শিবির সুষ্ঠ ভাবে সম্পূর্ণ হওয়ায় আয়োজক মসজিদ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন শবনম । এছাড়াও উপস্থিত ছিলেন কাসার ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার কর্মীরা সহ বড় মসজিদ কমিটির  কর্মকর্তারা।

Gana Awaz Desk

Similar Posts