কলিয়াবরের শালনায় বিনামূল্যে চিকিৎসা শিবির, দুই শতাধিককে দেওয়া হল পরিসেবা

Spread the love

অয়াহিদুর রহমান, কলিয়াবর : কলিয়াবরের একটি গ্রামীণ এলাকা শালনা। এই এলাকায় বেশ কিছু চা বাগান রয়েছে এবং সেখানে আদিবাসীরাও বাস করেন।

বিভিন্ন রোগে আক্রান্ত হলে মানুষকে, বিশেষ করে চা শ্রমিকদের চিকিৎসার জন্য অনেক দূর যেতে হয়।

তাই শালনা যৌথ চা শ্রমিক কল্যাণ কেন্দ্র বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে।

শিবিরে নগাঁও মেডিকেল কলেজ ও জাখালাবান্ধা মহকুমা সিভিল হাসপাতালের একাধিক সরকারি চিকিৎসক উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে স্ত্রীরোগ ও প্রসূতি, চক্ষু, শিশু ও মেডিসিন বিভাগের চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এলাকার অনেক দরিদ্র মানুষ তাদের বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়েছেন।

বিশেষ করে টাকা খরচ করে যাদের দূর গিয়ে চিকিৎসা করাতে পারছেন না তারা কাছাকাছি এই চিকিৎসা পরিষেবা পেয়ে খুবই খুশি হয়েছেন।

এদিন বিভিন্ন রোগে আক্রান্ত দুই শতাধিক রোগীকে ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয়।

Gana Awaz Desk

Similar Posts