ধর্মনগরে পালিত হল বিশ্ব ফিজিওথেরাপি দিবস

Spread the love

রত্নদীপ চক্রবর্ত্তী, নাআওয়াজ ধর্মনগর : রবিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে ডাঃ বিধায়ক ভট্টাচার্য্যের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফিজিওথেরাপি শিবির।

শিবিরে বিনামূল্যে বোন মিনারেল ডেনসিটি টেস্টের করা হয়। ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য জানান প্রতি বছরই এই দিনে উত্তর জেলায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।

এর আগে ধর্মনগর শহরে কখনও এই সাস্থ্য শিবির হয় নি বলে জানাগেছে। তাই এবার প্রথম বারের মত ধর্মনগর শহরে  বিএমডি টেস্টের আয়োজন করা হয়।

শিবিরে ১১০ জন রোগী এই পরিষেবা গ্রহণ করেন।

উল্লেখ্য ফিজিওথেরাপিস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য আফ্রিকার গাম্বিয়া সোসাইটি অব ফিজিওথেরাপি থেকে আন্তর্জাতিক শিরোপা অর্জন করেছেন।

অত্যন্ত সুনামের সাথে উত্তর জেলায় বিভিন্ন রোগীদের ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করে তুলছেন।

ধর্মনগরের পূর্ব থানারোড এলাকার নিগমানন্দ ফিজিওথেরাপি ক্লিনিকে আয়োজিত  বোন মিনারেল ডেনসিটি টেস্টের ফলে ধর্মনগরবাসী অনেক উপকৃত হয়েছেন। ধর্মনগর থেকে রত্নদীপ চক্রবর্ত্তীর প্রতিবেদন ,গানাআওয়াজ।

Gana Awaz Desk

Similar Posts