অগ্নিকাণ্ডে করিমগঞ্জে পুড়ে ছাই হাফিজা মাদ্রাসা সহ ২টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান

Spread the love

করিমগঞ্জ প্রতিনিধি, গণআওয়াজ : বুধবার সাত সকালে বাখরশাল এলাকায় সংঘটিত হল অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হাফিজা মাদ্রাসা সহ ২ টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান।

জ্বলল কোরআন শরীফ সহ অন্যান্য পুস্তক, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর ৪টি ইঞ্জিন।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে থেকে হয়েছে।  

স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন করিমগঞ্জ ফায়ার সার্ভিসে, এতে এক এক করে ছুটে আসে চারটি ইঞ্জিন।  

দমকল বাহিনীরা আপ্রাণ চেষ্টা করেও হাফিজিয়া মাদ্রাসা সহ দুই’টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে বাঁচাতে পারে নি।

আগুনের লেলিহান শিখায় নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় হাফিজিয়া মাদ্রাসা সহ একটি মুড়ি ফ্যাক্টরী, এবং একটি কাঠের মিল।

এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২.৫ কোটি টাকা হবে বলে জানা যায়।

Gana Awaz Desk

Similar Posts