সাগরে পাকিস্তানি জাহাজ ধাওয়া করে ৭ জেলেকে বাঁচাল ভারত

Spread the love

নেশন্যাল ডেক্স, গণআওয়াজ : পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির হেফাজত থেকে ভারত-পাকিস্তান সামুদ্রিক সীমান্তের কাছে ধরা পড়া সাত ভারতীয় জেলেকে উদ্ধার করল ভারতীয় কোস্ট গার্ড।

আইসিজির এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় কোস্ট গার্ড জাহাজ অ্যাডভান্স পাকিস্তানি জাহাজ পিএমএস নুসরাতকে দুই ঘন্টা তাড়া করার পিএমএস জেলেদেরকে ছেড়ে দেয়।

পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সির হেফাজত থেকে জেলেদের উদ্ধার করে ভারতীয় কোস্ট গার্ড আবারও প্রতিবেশী দেশকে পরাজিত করেছে।

একটি পাকিস্তানি জাহাজ ভারতীয় জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যাওয়ার সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বিষয়টি জানতে পেরে পাকিস্তানি জাহাজটিকে ধাওয়া করে।

প্রায় দুই ঘণ্টার এই ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ভারতীয় জাহাজ পাকিস্তানি জাহাজকে স্পষ্ট বার্তা দেয় যে, কোনো অবস্থাতেই ভারতীয় জেলেদের ধরে নিয়ে যেতে পারবে না।

যখন পাকিস্তানি জাহাজ বুঝতে পারে তারা কোন অবস্থাতেই তাদের ঘৃণ্য উদ্দেশ্য সফল করতে পারবে না, তখন তারা ভারতীয় জেলেদেরকে ছেড়ে দেয়।

Gana Awaz Desk

Similar Posts