কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যহত, জিরিঘাটে হেরোইন সহ গ্রেফতার যুবক   

Spread the love

লক্ষীপুর, ২২ অক্টোবর : কাছাড় পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে ফের এক সাফল্য। সন্দেহভাজন হেরোইন সহ বিক্রম সিং নামের এক যুবককে গ্রেফতার করেছে।  

গোপন সূত্রের খবরের ভিত্তিতে জিরিঘট পুলিশ গতরাতে আসাম-মনিপুর সীমান্তবর্তী দিঘলী বাহাদুরপুর গ্রামের রাস্তায়  AS 01 EC9047 একটি বলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে হেরোইন সহ ওই যুবককে গ্রেফতার করে।

জিরিঘট পুলিশ সূত্রে জানা গেছে ১৮টি প্লাস্টিকের সাবানের বাক্সের মধ্যে লুকিয়ে রাখা 200 গ্রাম সন্দেহভাজন হেরোইন জব্দ করা হয়েছে।

 বিক্রম সিং নামের দিঘিলী বাহাদুরপুর চা বাগানের পুরনো লাইন এলাকার বাসিন্দা ড্রাগস গুলি একটি সাদা রঙের বলেরো পিকআপ গাড়িতে লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।

 জব্দকৃত সন্দেহভাজন হিরোইন গুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মহোত্ত।

Gana Awaz Desk

Similar Posts

Leave a Reply