জাতীয় সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেল জাফা

Spread the love

নিউজ ডেক্স, গণআওয়াজ : জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর আসাম (জাফা) জাতীয় সাংবাদিক সংস্থা ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টস (ইন্ডিয়া)-র স্বীকৃতি পেল জাফা অর্জন করেছে।

দীর্ঘদিন থেকে সাংবাদিকদের স্বার্থে কাজ করে আসা সাংবাদিক সংগঠন জাফা এই স্বীকৃতি আদায় করায় আরও শক্তিশালী হয়ে উঠল।

আজ দিসপুর প্রেসক্লাবে কর্ণধার সমিতির সভায় আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পাওয়ার কথা জানানো হয়।

জাফার সভাপতি সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এতে জাফা আরও শক্তিশালী এবং বড় হল।

সাংবাদিকদের দাবী আদায়ে এখন আরও অগ্রণী ভুমিকা নিতে পারবে জাফা।

এছাড়াও কর্ণধার সমিতির সভায় জাফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়।

এবার ডিসেম্বর মাসের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত কাৰ্যসূচী জেলা সমিতিগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়।

Gana Awaz Desk

Similar Posts