করিমগঞ্জে গ্রেফতার ক্রিপ্টো কারেন্সি প্রতারক চক্রের দুই পাণ্ডা, উদ্ধার নগদ পঞ্চাশ লক্ষ টাকা

Spread the love

জুলি দাস, করিমগঞ্জ : মানুষের আর্থিক দৈন্যদশা এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে বরাক উপত্যকায় একের পর এক প্রতারক চক্র সক্রিয় উঠেছে।

কিছুদিন আগে সিঙ্গানিয়া ফিনটেক এগ্রিবিজনেস লিমিটেড এবং প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেড নাম ভুঁইফোঁড় সংস্থার প্রতারণা ফাঁস করেছে গণআওয়াজ।

আজ করিমগঞ্জে ক্রিপ্টো কারেন্সি নামের আরও একটি প্রতারক চক্র সামনে এসেছে।

সিঙ্গানিয়া ফিনটেক এবং প্রাগজ্যোতিষ ফিনটেক পঁচিশ হাজার টাকা করে ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলে অগ্রিম দুহাজার টাকা করে কয়েক কোটি টাকা প্রতারণা করে।

এবার সামনে এল ক্রিপ্টো কারেন্সি নামের আরও একটি প্রতারক চক্রের প্রতারণা। একটি ভুয়ো অ্যাপ-এর মাধ্যমে মানুষকে প্রতারণা করছে ক্রিপ্টো কারেন্সি।

পুলিশ সূত্রের তথ্য অনুসারে মোটা অংকের লাভ সমেত মূল অর্থ ঘুরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করে নিয়েছে ক্রিপ্টো কারেন্সি প্রতারক চক্র।

আজ লিখিত অভিযোগ পেয়ে ক্রিপ্টো কারেন্সি প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে করিমগঞ্জ পুলিশ পাণ্ডাকে আটক করেছে।

ধৃত প্রতারকদের নাম সুলতান আহমেদ চৌধুরী এবং মুস্তাকিন আহমেদ লস্কর। তাদের সঙ্গে এক মহিলাও জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।

এদিকে প্রতারক সুলতানের ঘরে তল্লাসি চালিয়ে নগদ ৫০ লক্ষ টাকা, একটি অ্যাপেল ল্যাপটপ, অ্যাপেল মোবাইল, ওয়ান প্লাস মোবাইল, একটি বিলাসী বাহন, আপত্তিজনক নথিও জব্দ করেছে পুলিশ।

Gana Awaz Desk

Similar Posts