দিগরখাল ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের শেষ খেলায় জয়ী দিগরখাল

Spread the love

রুবেল বৈষ্ণব, গণআওয়াজ কালাইনছড়া : দিগরখাল ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের শেষ খেলায় বুধবার জয়ী হল দিগরখাল বাগান ফুটবল দল।

কালাইন কুরকুরি পার্ট থ্রি ফুটবল দলকে ৩-০ গোলের ব্যবধানে তারা পরাজিত করেছে। খেলার প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ব্যবধানে।

তবে দ্বিতীয়ার্ধ খেলা শুরু হওয়ার পর উভয় দলই একে অপরের বিরুদ্ধে আক্রামনাত্মক হয়ে উঠে।

কিন্তু খেলা শুরু হওয়ার দশ মিনিটের মাথায় কুরকুরি দলের বিপক্ষে প্রথম গোল করতে সক্ষম হয় দিগরখাল দল।

এরপর দিগরখালের খেলোয়াড় আক্রমণের গতি বেড়ে যায় এবং অনেকটাই দুর্বল হয়ে পড়ে কুরকুরি। 

এই সুযোগকে কাজে লাগিয়ে দিগরখাল ১৪ মিনিট এবং ২৫ মিনিটের মাথায় কুরকুরি দলের বিরুদ্ধে আরও দুটি গোল করে জয় ছিনিয়ে নেয়।

এদিন এই ম্যাচ পরিচালনা করেন তাজ উদ্দীন, বিকি কর্মকার এবং রহিম উদ্দীন।

আজ থেকে শুরু হবে হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এদিন প্রথম ম্যাচ হবে মেঘালয়ের বড়ছড়া ফুটবল দল বনাম কালাইন চ্যালেঞ্জর ফুটবল দলের মধ্যে।  

Gana Awaz Desk

Similar Posts