দিগরখাল ফুটবল টুর্নামেন্টে ২য় রাউন্ডে ট্রাইবেকারে ৬-৫ গোলে জয়ী রাতাছড়া

Spread the love

রুবেল বৈষ্ণব, গণআওয়াজ কালাইন : স্বর্গীয় রবীন্দ্র বৈষ্ণব স্মৃতি দিগরখাল ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের আজকের খেলায় ট্রাইবেকারে জয়ী হলো রাতাছড়া ইলেকট্রিক ক্লাব বি ফুটবল দল।

খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধ শেষ হয় নিয়ম মাফিক সময়ের মধ্যে। কোন দলই কারো বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হয়।

কিন্তু অমীমাংসিতভাবে খেলা শেষ হলে উভয় দলের ক্যাপ্টেনের মতামত অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাইবেকারের।

এতে ৬-৫ গোলের ব্যবধানে কালাইন কুরকুরি বাগান দলকে পরাজিত করে রাতাছড়া দল। 

আজকের এই ম্যাচ পরিচালনা করেন, আব্দুল আহাদ (মনু ), তাইজুল হুসেন, রেহিম উদ্দীন।  

আগামীকাল ২য় রাউন্ডের ম্যাচ হবে মেঘালয়ের ব্রাদার্স ইউনাইটেড উমকীয়াং  বনাম আসামের কালাইন ভাঙ্গারপার ফুটবল দলের মধ্যে।

Gana Awaz Desk

Similar Posts