বিধায়ক অখিল গগৈর উপস্থিতে লিডুতে দুই শতাধিকের রাইজর দলে যোগদান, পরিবর্তনের ইঙ্গিত : সচেতন মহল

Spread the love

মিঠুন বড়ুয়া, গণআওয়াজ মার্গেরিটা : শিবসাগরের বিধায়ক অখিল গগৈর উপস্থিতে লিডুতে দুই শতাধিক মানুষ যোগদান করলেন রাইজর দলে।

মার্গেরিটা বিধানসভা সমষ্টির বিভিন্ন প্ৰান্ত থেকে এসে তারা রাইজর দলে যোগদান করেন।

রাইজর দলে রয়েছেন রাজ্যের শাসক দল বিজেপি, বিরোধী দল কংগ্রেস এবং আম আদমী দলের নেতাকর্মীরা।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাইজর দলে এই যোগদান পর্ব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন।  

বিধায়ক অখিল গগইও এই যোগদান সভায় ঘোষণা করেছেন, আগন্তুক বিধানসভা নির্বাচনে রাইজর দল কমকরেও ২০ থেকে ২৫টি আসন দখলে নেবে এবং ভবিষ্যতে আসামে সরকার গঠন করবে।

Gana Awaz Desk

Similar Posts