চলন্ত অটো থেকে নাবালিকাকে ছুড়ে ফেললো দুষ্কৃতকারীরা, গুরত্বর আহত

Spread the love

হিবজুর রহমান বরভুইয়া : মঙ্গলবার রাতে কাটিগড়ার গবিন্দপুর এলাকায় একটি চলন্ত অটো গাড়ি থেকে এক নাবালিকাকে ছুড়ে ফেলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেখ দেয়।

এই ঘটনায় মারাত্মক জখম হয়েছেন ওই নাবালিকা।

গুরুতর জখম অবস্থায় সড়কের পাশ থেকে স্থানীয় জনগণ ওই নাবালিকাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেন।

পুলিশ জখম ওই নাবালিকাকে চিকিৎসার জন্য কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়। নাবালিকাটি জানিয়েছে দু’জন যুবক বদরপুর থেকে তাকে অটোতে করে নিয়ে আসে।

কাটিগড়ার গোবিন্দপুর পেট্রোলপাম্প সংলগ্ন স্থানে যাবার পর তাকে অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এক দুষ্কৃতি।

ওই নাবালিকার বক্তব্য মতে, তাকে নিয়ে আসা এক দুষ্কৃতির নাম রাজদীপ। শিলকুড়ির বাসিন্দা ওই নাবালিকা ঠিক মতো কথাও বলতে পারছে না।

তার শরীরের স্থানে স্থানে রয়েছে জখম। কাটিগড়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের লোকজনকে ডেকে এনে রাতেই তার মায়ের কাছে সমঝে দিয়েছে বলে জানা গেছে।

Gana Awaz Desk

Similar Posts